২৭তম বিসিএস থেকে প্রথম ধাপে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী ৬৭৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, ২৭তম বিসিএস পরীক্ষা–২০০৫ এর মাধ্যমে নির্বাচিত এসব প্রার্থীকে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে (২২,০০০–৫৩,০৬০ টাকা) ক্যাডার সার্ভিসের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এর আগে ২০০৮ সালের নভেম্বরে চাকরিতে যোগ দিয়েছিলেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে কর্মস্থল অনুযায়ী পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ নিতে হবে। এছাড়া তাদের দুই বছর শিক্ষানবিশকাল সম্পন্ন করতে হবে, যা প্রয়োজনে সরকার সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবপ্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশকালে অযোগ্য বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি বাতিল করা যেতে পারে। সব প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে চাকরি স্থায়ী করা হবে।
২৭তম বিসিএস থেকে নিয়োগ পাওয়া ৬৭৩ জন প্রার্থীর তালিকা দেখতে ক্লিক করুন এখানে।